বরিশালে ব্র্যাক ব্যাংকের ‘টাউন হল মিটিং’
ব্র্যাক ব্যাংক লিমিটেডের বরিশাল অঞ্চলের সব কর্মকর্তার অংশগ্রহণে ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘অল ফর ওয়ান, ওয়ান ফর অল’ প্রতিপাদ্য নিয়ে এই সম্মেলনে ২০১৬ সালের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা এবং ২০১৭ সালের ব্যবসায়িক কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
সম্মেলনে অন্যদের মধ্যে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
