বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা
বেক্সিমকো গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে গিয়ে বিভিন্ন কারখানা ঘুরে দেখেছেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধি দল।
সম্প্রতি তারা সাভারে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে যান বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বেক্সিমকো লিমিটেডের প্রধান নির্বাহী ও গ্রুপ পরিচালক সৈয়দ নাভেদ হুসেন প্রতিনিধি দলকে স্বাগত জানান।
তারা ওভেন ফ্যাব্রিক্স, ইয়ার্ন, ডিজিটাল প্রিন্টিং, ওয়াশিং প্ল্যান্ট, গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং, শাইনপুকুর সিরামিকসসহ ইন্ডস্ট্রিয়াল পার্কের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।
