২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিগুণ তরঙ্গ নিয়ে রবি’র ইন্টারনেট সেবা

মোবাইল ফোন অপারেটর রবি দ্বিগুণ তরঙ্গ নিয়ে চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালীতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 05:30 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

ওই এলাকার বিপুল সংখ্যক মোবাইল ফোন ব্যবহারকারী এর পাশাপাশি কম রেটে কথা বলারও সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে রবি।

অপারেটরটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগে রবি’র তরঙ্গের পরিমাণ ছিল ৫ মেগাহার্টজ, এয়ারটেলের সঙ্গে একীভূতকরণের পর এ পরিমাণ দাঁড়িয়েছে ১০ মেগাহার্টজে। এর ফলে গ্রাহকরা ইন্টারনেট সেবায় দ্বিগুণ মান উপভোগ করছেন।

এখন চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালীর আনাচে-কানাচেও পৌঁছে গেছে রবির ৩ দশমিক ৫জি নেটওয়ার্ক।

এসব এলাকার গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে রবি প্রতিনিয়ত নেটওয়ার্ক উন্নয়ন ও বিস্তৃতিতে কাজ করে যাচ্ছে।   

রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ, ভারতের ভারতী এয়ারটেল লিমিটেড এবং জাপানের এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ।

রবিতে আজিয়াটার সিংহভাগ-৬৮ দশমিক ৭ শতাংশ, ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ ও এনটিটি ডকোমোর ৬ দশমিক ৩ শতাংশ মালিকানা রয়েছে। প্রায় তিন কোটি ২২ লাখ সক্রিয় গ্রাহক নিয়ে রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর।