২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ইসলামী ব্যাংকে শাখা ব্যবস্থাপক সম্মেলন

শাহজালাল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৭ শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 09:17 PM

Updated : 19 Aug 2022, 03:35 PM

শনিবার ঢাকার একটি হোটেলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে বিগত বছরের এবং চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার মূল্যায়ন ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি চলতি বছরের অবশিষ্ট সময়ের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় কলা কৌশল নিরূপনের দিক নির্দেশনাও দেওয়া হয়।

ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও মো. হারুন মিয়া, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, মো. সানাউল্লাহ সাহিদ, খন্দকার শাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান, আব্দুল হালিম, মো. গোলাম কুদ্দুছ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন ও আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধানরা এবং ১০৩টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।