মার্সেলের বার্ষিক পরিবেশক সম্মেলন
ইলেক্ট্রনিক পণ্যের ব্রান্ড মার্সেলের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার গাজীপুরের চন্দ্রায় মার্সেল কারখানা প্রাঙ্গণে ‘চলো একসাথে এগিয়ে যাই’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয় দিনব্যাপী সম্মেলন।
সকালে কেক কেটে সম্মেলনের উদ্বোধন করেন আরবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আলম।
মার্সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের সম্মেলনে সারা দেশের ১৯টি জোন থেকে প্রায় ৪শ’ পরিবেশক অংশ নেন। সম্মেলনে ১৯ জন সেরা পরিবেশককে পুরস্কৃত করে কোম্পানিটি।
এর মধ্যে প্রথম চার জন সেরা পরিবেশকের প্রত্যেককে পুরস্কার হিসেবে একটি করে গোল্ড কয়েন দেয়া হয়েছে। অন্যরা পুরস্কার হিসেবে পেয়েছেন মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এলইডি টিভি, মাইক্রোওয়েব ওভেনসহ বিভিন্ন পণ্য।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় দিনব্যাপী এই সম্মেলন।
