শাহ্জালাল ইসলামী ব্যাংকে পর্ষদ সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৪৩তম সভা সম্প্রতি ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও মো. হারুন মিয়া, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, মো. সানাউল্লাহ সাহিদ, ফকির আখতারুজ্জামান, খন্দকার শাকিব আহমেদ, মো. আব্দুল বারেক, আব্দুল হালিম, মো. গোলাম কুদ্দুছ উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র পরিচালকদের মধ্যে মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন ও আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
