কনকর্ড গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের হোম লোন
কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিটেডের গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের হোম লোনের সাহায্যে ফ্ল্যাট কেনায় বিশেষ সুদ হার ও প্রসেসিং ফির সুবিধা পাবেন।
সম্প্রতি ব্র্যাক ব্যাংক ও কনকর্ড রিয়েল এস্টেটের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ব্র্যাক ব্যাংকের রিটেইল সেলসের প্রধান কায়সার হামিদ এবং কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিটেডের পরিচালক (কো-অরডিনেশন) শাহ কামালুদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম, রিটেইল আন্ডার রাইটিংয়ের প্রধান এস এম মইনুল হোসেন, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্ট সলিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলসের প্রধান চন্দন কুমার দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
