২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদের কাছে আনতে এয়ারটেলের ‘ইয়োলো’

তরুণ প্রজন্মকে আরও কাছে নিয়ে আসতে ‘ইয়োলো’ নামে একটি সোশাল-সার্কেল চালু করেছে ইয়ুথ ব্র্যান্ড এয়ারটেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 07:52 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বৃহস্পতিবার মোবাইল ফোন অপারেটর রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অবিশ্বাস্য কল রেট ও ইন্টারনেট প্যাক উপভোগ করতে পারবেন এ সার্কেলের সদস্যরা। তারুণ্যের অবাধ উদ্দীপনাকে উদযাপনই ‘ইয়োলো’র উদ্দেশ্য।

‘ইয়োলো’ সার্কেলের সদস্যরা একে অপরের সঙ্গে প্রতি মিনিট ২৫ পয়সা রেট এবং এক সেকেন্ড পালসে কথা বলতে পারবেন। *১২৩*০১৬# নম্বরে ডায়াল করে এ সার্কেলের সদস্য হতে পারবেন যে কোনো এয়ারটেল গ্রাহক।

সার্কেল থেকে বেরিয়ে যেতে ডায়াল করতে হবে *১২৩*০০০০# কোডটিতে।

এছাড়া ‘ইয়োলো’র সদস্যরা *১২৩*০৭৫# ডায়াল করে ৭৫ টাকায় সাতদিন মেয়াদী এক জিবি ডাটা প্যাক অথবা *১২৩*১৯৮১# ডায়াল করে ১৯৮ টাকায় একই পরিমাণ ডাটা প্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা যার মেয়াদ হবে ২৮ দিন।

শুধু ‘ইয়োলো’ সার্কেলের সদস্যরাই এই অফারগুলো উপভোগ করতে পারবেন। ডাটা প্যাকের ব্যালেন্স জানতে ডায়াল করতে হবে *৭৭৮*১৬# কোডটিতে।

বিস্তারিত জানতে www.bd.airtel.com সাইটটি ভিজিট করতে বলেছে রবি।    

রবি-এয়ারটেল একীভূতকরণের অংশ হিসেবে এয়ারটেলকে তার একটি ব্যান্ড হিসেবে পরিচালিত করার অনুমোদন পেয়েছে রবি, ০১৬ নম্বর সিরিজ ব্যবহারকারী গ্রাহকরা এয়ারটেল ব্র্যান্ডের অন্তর্ভুক্ত।