২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিবেগুনি রশ্মি প্রতিরোধক উইন্ডো ফিল্ম এনেছে ইস্ট কোস্ট গ্রুপ

বিল্ডিং ও গাড়ির কাঁচকে সুরক্ষিত, নিরাপদ ও টেকসই করতে যুক্তরাষ্ট্রভিত্তিক থ্রিএম ব্র্যান্ডের উইন্ডো ফিল্ম দেশের বাজারে এনেছে ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইস্ট কোস্ট ডিস্ট্রিবিউশন লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 07:30 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

বুধবার রাজধানীর বনানী লেকশোর হোটেলে আয়োজিত এক সেমিনারে থ্রিএম উইন্ডো ফিল্মের বৈশিষ্ট্য ও উপকারিতা তুলে ধরা হয়।

এ সময় ইস্ট কোস্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদরি রহিম বলেন, “সাধারণ কাঁচের উপর উইন্ডো ফিল্ম লাগিয়ে সেই কাঁচকে আরও বেশি নিরাপদ, টেকসই ও অতিবেগুনি রশ্মি প্রতিরোধক করে তোলা যায়।

“ইস্ট কোস্ট গ্রুপ তিন ধরনের ফিল্ম বাজারজাত করছে। এগুলো হলো সেফটি অ্যান্ড সিকিউরিটি ফিল্ম, সান কন্ট্রোল (সোলার) ফিল্ম এবং অটোমটিভ ফিল্ম।”

সেমিনারে ফিল্মের প্রাযুক্তিক এবং সুবিধাগুলো তুলে ধরেন থ্রিএমের রিনিউয়েবল এনার্জি স্পেশালিস্ট ইউসুফ বি কাসিম।

“সেফটি অ্যান্ড সিকিউরিটি ফিল্ম কাঁচ ভেঙে যাওয়া রোধ করে, কাঁচকে টেকসই করার পাশাপাশি অতিবেগুনি রশ্মি প্রতিরোধক হিসেবে কাজ করে।

“সান কন্ট্রোল (সোলার) ফিল্ম গরমের সময় তাপমাত্রা হ্রাস করে অভ্যন্তরীণ আসবাবের রং ঠিক রাখে ও চোখে আরাম দেয়। এছাড়া অটো ফিল্ম শতকরা ৯৯ ভাগ পর্যন্ত অতি বেগুনি রশ্মি রোধ করে।”

বাজারজাতে শুরুতে প্রতি স্কয়ার ফুট ফিল্মের দাম ২৭০ টাকা রাখা হলেও চাহিদা ও ব্যবহার অনুযায়ী ফিল্মের দাম ঠিক করা হবে বলে জানান ইস্ট কোস্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদরি রহিম।

সেমিনারে থ্রিএম কোম্পানির রিনিউয়েবল এনার্জি ডিভিশনের ম্যানেজার জিরাওয়ান তেরামুঙক্যালানন এবং বিভিন্ন কর্পোরেট হাউজ প্রতিনিধি, দূতাবাসের প্রতিনিধি ও বেশ কয়েকজন স্থপতি উপস্থিত ছিলেন।