২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের জন্য পেনিনসুলা চিটাগাংয়ে ছাড়

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক তার গ্রাহকদের জন্য বিশেষ লয়্যালটি সেবা দিতে চট্টগ্রামের হোটেল পেনিনসুলা চিটাগাংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 06:04 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

অপারেটরটি বুধবার এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই চুক্তির ফলে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা আকর্ষণীয় অফার এবং সেবা উপভোগ করতে পারবেন। সম্প্রতি ঢাকার বাংলালিংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলালিংকের লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার ইয়াসির আরাফাত হোসেন, করপোরেট কমিউনিকেশন ম্যানেজার আংকিত সুরেকা, বাংলালিংক প্রিয়জন টিমের অ্যাসিসটেন্ট ন্যাশনাল কো-অর্ডিনেটর সালমান নুসরাত এবং দ্য পেনিনসুলা চিটাগাংয়ের পক্ষে হেড অফ সেলস মোহাম্মদ ইমরান হুমায়ূন খান এবং সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ মাহবুব হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে প্রিয়জন গ্রাহকরা পুরো বছর জুড়ে কক্ষের নির্ধারিত ভাড়ার ওপর ৫০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও গ্রাহকরা লাগুনা রেস্টুরেন্টের আলা কার্টে মেন্যুতে ১০ শতাংশ এবং জিইসি ওয়েস্ট রেস্টুরেন্ট এবং ক্যাফে টুয়েন্টি ফোরে ১০ শতাংশ ছাড় পাবেন।