২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ আচার প্রতিযোগিতার পুরস্কার শুক্রবার

প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার ১৭তম পর্বের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 05:55 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এইদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি দিনব্যাপী আচার উৎসবও চলবে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবারের মতো এবারেও টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য - এই চারটি বিভাগ থেকে মোট ১২ জনকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সব বিভাগ মিলিয়ে নির্বাচন করা হবে বর্ষসেরা আচার। সব বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার।

আচার উৎসবে থাকছে রন্ধনশিল্পী এবং আচার শিল্পীদের অংশগ্রহণে আচার, আচার দিয়ে তৈরি করা খাবার এবং আচারের সাথে খাওয়ার জন্য নানা খাবারের আয়োজন। থাকছে বিভিন্ন খাবার এবং গৃহ সামগ্রীর প্রদর্শনী এবং বিক্রয়ের ব্যবস্থা।