২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে আইপিডিসি ফাইন্যান্সের অফার

নতুন বছরে প্রাইম ইনস্যুরেন্স, বাংলালিংক, হোটেল র‌্যাডিসন ব্লুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2017, 08:46 PM

Updated : 19 Aug 2022, 03:31 PM

সম্প্রতি আইপিডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দশক আগে প্রতিষ্ঠিত দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স হোম লোন, পারসোনাল লোন, অটো লোন ও ডিপোজিট গ্রাহকদের জন্য দারুণ সব অফার নিয়ে এসেছে।

গ্রাহকরা প্রাইম ইনস্যুরেন্স, বাংলালিংক, ঢাকার হোটেল র‌্যাডিসন ব্লু, মটর ডায়াগনস্টিক অ‌্যান্ড ট্রিটমেন্ট, ব্র্যাক এবং হাফেলে থেকে এই অফারগুলো উপভোগ করতে পারবেন।

হোম লোনের মাধ্যমে গ্রাহকরা প্রাইম ইনস্যুরেন্স থেকে পাবেন ফ্রি হোম ইনস্যুরেন্স এবং হাফেলের শোরুম থেকে পাবেন ১৫ শতাংশ মূল্য ছাড়।

অটো লোনের গ্রাহকরা পাবেন মটর ডায়াগনস্টিক অ্যান্ড ট্রিটমেন্ট থেকে বিনামূল্যে তিনটি সেবা এবং বিডিকম থেকে ছয় মাসের সাবস্ক্রিপশনে ফ্রি ভেহিকেল ট্রেকার। এছাড়াও অটো লোনের নারী গ্রাহকরা ব্র্যাক থেকে পাবেন বিনামূল্যে গাড়ি চালানোর প্রশিক্ষণ।

১০ লাখ টাকা অথবা এর বেশি প্রতিটি পারসোনাল লোন এবং ডিপোজিটের গ্রাহকরা দুই জনের জন্য ঢাকার হোটেল র‌্যাডিসন ব্লুতে পাবেন বিনামূল্যে নৈশভোজের সুযোগ।

আইপিডিসি ফাইন্যান্সের এমডি মমিনুল ইসলাম বলেন, “আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ১৯৮১ সাল থেকে বাংলাদেশের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে নিয়মিত ভূমিকা পালন করে আসছে। ২০১৭ সালে গ্রাহকদের জন্য সেরা সব অফার নিয়ে আসার পরিকল্পনা নিয়েছি।”