‘জিরো পেন্ডিংয়ে’ ওয়ালটন সার্ভিসিংয়ের বছর শুরু
সারাদেশে বিস্তৃত ওয়ালটনের সেবা কেন্দ্রগুলোতে পণ্য মেরামত সমস্যা নিয়ে আসা গ্রাহকরা ২০১৬ সালে ‘অবিলম্ব’ সেবা পেয়েছেন বলে দাবি করছে কোম্পানিটি।
সম্প্রতি ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালে সমস্যা নিয়ে আসা গ্রাহকদের ওই বছরেই সমাধান দিয়ে নতুন বছর শুরু করেছেন তারা। এমনকি বছরের শেষ দিন যারা এসেছেন তাদের তাৎক্ষণিকভাবে সেই দিনই সেবা দেওয়া হয়।
ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের (ডব্লিউএসএমএস) প্রধান নিয়ামুল হক বলেন, ২০১৬ সালকে সার্ভিস ইয়ার বা সেবা বর্ষ ঘোষণা করেছিল ওয়ালটন। চ্যালেঞ্জ নিয়েছিল সেবার ক্ষেত্রে জিরো পেন্ডিংয়ের। বছর শেষে তারা ঠিকই সফল হয়েছেন। জিরো পেন্ডিং নিয়ে নতুন বছর শুরু করেছে ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম।
সর্বোচ্চ মানের গ্রাহকবান্ধব বিক্রয়োত্তর সেবা দেয়ার লক্ষ্যে ওয়ালটন বাড়িয়েছে প্রকৌশলী, টেকনিশিয়ান, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও প্রতিনিধির সংখ্যা। নতুন নতুন সার্ভিস সেন্টার চালুর মাধ্যমে সারা দেশে বিস্তৃত করা হয়েছে সার্ভিস নেটওয়ার্ক।
