২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌর এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 08:03 PM

Updated : 19 Aug 2022, 03:29 PM

শনিবার পৌরসভার মুরাদনগর তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে এই বিতরণ অনুষ্ঠান হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিতরণ অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ছাড়াও সাবেক পৌর মেয়র ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ব্যাংকের মদুনাঘাট শাখার ব্যবস্থাপক জসিম উদ্দিন ও সমাজ সেবক নাহিদ ফরমান চৌধুরীসহ স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।