২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম কমল ওয়ালটনের গৃহস্থালি পণ‌্যের

নতুন বছর এবং বাণিজ্যমেলা উপলক্ষে সারা দেশে বিভিন্ন ধরনের হোম অ‌্যাপ্লায়েন্স পণ‌্যের দাম কমিয়েছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 07:14 PM

Updated : 11 Oct 2022, 01:20 PM

দাম কমানো ২০টি পণ‌্যের মধ‌্যে রয়েছে আয়রন, ওয়াশিং মেশিন, কফি মেকার, ইলেকট্রিক ও মাইক্রোওয়েভ ওভেন, এয়ার ফ্রায়ার, হেয়ার স্ট্রেইটনার, ইলেকট্রিক প্রেসার কুকার, ইলেকট্রিক লাঞ্চ বক্স।

এছাড়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটনের মেগা প্যাভিলিয়নের ক্রেতাদের জন্য এসব পণ‌্যের ওপর ৫ শতাংশ বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।