২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের শুরুতে সোনার দাম বাড়ল

গত ছয় মাসে চার দফায় দাম কমানোর পর নতুন বছরের শুরুতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 10:04 PM

Updated : 11 Apr 2022, 10:48 PM

নতুন মূল্যতালিকায় ভালো মানের সোনা ভরিতে এক হাজার ২৮৩ টাকা করে বাড়ছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, শনিবার থেকে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম হবে ৪৬ হাজার ৭৩ টাকা, যা বিক্রি হচ্ছিল ৪৪ হাজার ৭৯০ টাকায়।

ভরিতে এক হাজার ৩৪২ টাকা বেড়ে ২১ ক্যারেটের সোনা বিক্রি হবে ৪৪ হাজার ৩২ টাকায়, যা আগে ছিল ৪২ হাজার ৬৯১ টাকা।

১৮ ক্যারেটের সোনার নতুন দাম হয়েছে ৩৮ হাজার ৪৯১ টাকা, যা আগে ৩৭ হাজার ৩৪ টাকা ছিল। ভরিতে দাম বেড়েছে এক হাজার ৪৫৭ টাকা।

ভরিতে এক হাজার ৫০ টাকা বেড়ে সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ২৫ হাজার ৭৮ টাকা, যা ২৪ হাজার ২৮ টাকায় পাওয়া যাচ্ছিল।

মান২৬ জুন নির্ধারিত দর১৩ নভেম্বর নির্ধারিত দর২০ নভেম্বর নির্ধারিত দর৬ ডিসেম্বর নির্ধারিত দর১৪ জানুয়ারি ২০১৭ নির্ধারিত দর
২২ ক্যারেট৪৮৩৪৭ টাকা৪৬৮৮৯ টাকা৪৫৮৯৭ টাকা৪৪৭৯০ টাকা৪৬০৭৩ টাকা
২১ ক্যারেট৪৬১৮৯ টাকা৪৪৬৭৩ টাকা৪৩৮৫৭ টাকা৪২৬৯১ টাকা৪৪০৩২ টাকা
১৮ ক্যারেট৩৯৫৯৯ টাকা৩৮৪৯১ টাকা৩৭৯০৮ টাকা৩৭০৩৪ টাকা৩৮৪৯১ টাকা
সনাতন পদ্ধতি২৭৫২৭ টাকা২৬০১১ টাকা২৫০১৯ টাকা২৪০২৮ টাকা২৫০৭৮ টাকা

রুপার দামও ভরিতে ৫৮ টাকা বেড়ে এক হাজার ১০৮ টাকা হয়েছে, যা ছিল এক হাজার ৫০ টাকা।

১৪ জানুয়ারি, শনিবার থেকে সোনা ও রুপার নতুন দাম কার্যকর হবে জানিয়ে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে।”

গত বছরের জুনের পর থেকে টানা দাম কমার প্রবণতায় ভালো মানের সোনা (২২ ক্যারেট) ভরি প্রতি তিন হাজার ৫৫৭ টাকা কমে। সমান তালে কমেছিল ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দাম।