২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই-এফএনএফ সমঝোতা চুক্তি

বাংলাদেশে ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ে নীতি-নির্ধারণী পরামর্শ দিতে জার্মান ভিত্তিক সংস্থা ফ্রেডরিখ নুউম্যান ফাউন্ডেশনের (এফএনএফ) সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 12:09 AM

Updated : 11 Apr 2022, 10:48 PM

বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের সভাকক্ষে এ সমঝোতা চুক্তি সই হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এফবিসিসিআই মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ এবং এফএনএফ-এর বাংলাদেশ প্রতিনিধি ড. নাজমুল হোসেন নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ২০১৭ সালের জন্য বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এর মধ্যে রয়েছে ডিজিটাল রূপান্তরকরণ, জলবায়ু পরিবর্তনের ফলে নগরে পড়া প্রভাবের কারনে স্মার্ট সিটি গঠন, বাংলাদেশের মূসক নীতির উপর সমীক্ষা পরিচালনা এবং ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল’ অর্জনের ক্ষেত্রে দেশের বেসরকারি খাতের সংশ্লিষ্টতা।”

২০১২ সাল থেকে এফবিসিসিআই ও এফএনএফের কাজের ধারাবাহিকতায় পঞ্চম এই সমঝোতা চুক্তি হওয়ার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ সময় অন্য দের মধ্যে০ এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, পরিচালক হাসিনা নেওয়াজ ও সাফকাত হায়দারসহ এফবিসিসিআই ও এফএনএফ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।