রবির ‘ধন্যবাদ’ প্রোগ্রামে ইউএস-বাংলার বিশেষ অফার
মোবাইল ফোন অপারেটর রবির ‘ধন্যবাদ’ প্রোগ্রামের আওতায় গ্রাহকরা এখন থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটের ভাড়ায় ১০ শতাংশ ছাড়সহ বিশেষ সুবিধা উপভোগ করবেন।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে বৃহস্পতিবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রবির কাস্টমার রিটেনশনের ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মো. শফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
রবির লয়ালটি অ্যান্ড উইনব্যাকস জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম, ম্যানেজার ক্যাস্পার রিচার্ড রয় এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিপণন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
