২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতবস্ত্র বিতরণে শাহ্জালাল ইসলামী ব্যাংক

দুঃস্থ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2017, 08:00 PM

Updated : 19 Aug 2022, 03:26 PM

বুধবার নরসিংদীর পাঁচদোনায় এসব কম্বল বিতরণ করা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্যাংকটির পরিচালক খন্দকার সাকিব আহমেদ অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের মাধবদী শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান, চালাকচর শাখার ব্যবস্থাপক আব্দুল করিম মীর, চিনিশপুর শাখার ব্যবস্থাপক মীর মোহাম্মদ আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।