২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার স্কুলগুলোয় ১ লাখ গাছের চারা দেবে ‘গুডলাক’

ঢাকার ৪০টি স্কুলে বাগান গড়ে তোলা ও শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের স্টেশনারি পণ্যের ব্রান্ড ‘গুডলাক’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2017, 05:58 PM

Updated : 19 Aug 2022, 03:26 PM

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কোম্পানিটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

গুডলাক স্টেশনারির ব্র্যান্ড ম্যানেজার ফাহিম হোসেন জানান, কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন স্কুলে এক লাখ চারাগাছ বিতরণ করবেন তারা।

‘সবুজ ঢাকার’ আয়োজনে এ কর্মসূচির তত্ত্বাবধানে থাকছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ঢাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ নগরীর রূপ দিতে সিটি করপোরেশনের এই কর্মসূচিতে যুক্ত হয়েছে গুডলাক।

ফাহিম জানান, আগামী ১৫ জানুয়ারি মিরপুরের মনিপুর হাই স্কুল থেকে এ কর্মসূচি শুরু হবে, যা চলবে টানা তিন মাস।

সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফ, সবুজ ঢাকা চেয়ারম্যান রুপাই ইসলাম উপস্থিত ছিলেন।