ইবিএল-হ্যারিকেন সমঝোতা স্মারক সই
ইবিএল কার্ডধারীরা ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় যাতে তাদের ছাড়ের সুবিধা সহজে জানতে পারে সেজন্য হ্যারিকেন ডটকমের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকায় দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সই হয়।
ইবিএলের ভোক্তা ব্যাংকিং বিভাগ প্রধান নাজিম আনোয়ার চৌধুরী ও হ্যারিকেন মোবাইল অ্যাপ ডেভলপার হ্যারিকেন ডটকমের প্রধান নির্বাহী আদীব শামস্ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে পক্ষে চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির ফলে ইবিএল কার্ডধারীরা হ্যারিকেন অ্যাপের সাহায্যে ঢাকার যে সব রেস্তোরাঁয় তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট অফার রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
