২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রথম চা প্রদর্শনী শুরু ১২ জানুয়ারি

নতুন বছরের শুরুতে দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে চায়ের প্রদর্শনী ‘বাংলাদেশ টি এক্সপো’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 12:39 AM

Updated : 11 Apr 2022, 10:47 PM

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ১২ জানুয়ারি তিন দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রদর্শনীর আয়োজক বাংলাদেশ চা বোর্ড।

এতে বলা হয়, ৩০টি প্যাভিলিয়ন ও ১৬টি স্টলে ১৪ জানুয়ারি পর্যন্ত চলা এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

তবে এই প্রদর্শনী উপভোগ করতে দর্শনার্থীদেরকে প্রদর্শনীর ফেইসবুক পেইজ www.facebook.com/bdteaexpo -এ গিয়ে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

বাংলাদেশ চা বোর্ডের এই আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে সিটি গ্রুপ, ডানকান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড, ফিনলে টি, এইচআরসি, ইস্পাহানী এবং সিলোন টি।