২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৬৯৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 08:07 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের নির্বাহী কমিটির ৬৯৩তম এই সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান, নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা ও খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন এবং আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।