বাণিজ্য মেলায় আমদানি পণ্যে ফেয়ার ডিস্ট্রিবিউশনের প্যাভিলিয়ন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমদানি করা ভোগ্যপণ্যের প্যাভিলিয়ন উদ্বোধন করেছে ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড।
বুধবার বাণিজ্য মেলার তৃতীয় দিনে কোম্পানির অঙ্গ সংগঠন ফেয়ার ফুড অ্যান্ড লাইফ স্টাইল লিমিটেডের হেড অব বিজনেস মারুফ মিজান প্যাভিলিয়নটির উদ্বোধন করেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, প্যাভিলিয়নে থাইল্যান্ড থেকে আমদানি করা বিভিন্ন ধরনের বাদাম, মটর ও চকোলেট ওয়েফার রোল, পাকিস্তানের ‘ন্যাশনাল’ ব্র্যান্ডের মশলা, আচার ও সেমাই, ইতালির ‘ওলিটালিয়া’ ব্র্যান্ডের সূর্যমুখী তেল, ভিনেগার, টনিক ও অলিভ অয়েলসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্যসামগ্রী পাওয়া যাবে।
এছাড়াও পাওয়ারপ্লাস ব্র্যান্ডের গ্যাস স্টোভ, কিচেন সিংক ও কৃষিকাজের জন্য বিভিন্ন ধরনের সেচপাম্প পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফেয়ার ডিস্ট্রিবিউশনের হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
