আইএফআইসি ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনিদের সনদ বিতরণ
ছয় মাসব্যাপী প্রশিক্ষণ শেষে আইএফআইসি ব্যাংকের ১৬তম ব্যাচের ম্যানেজমেন্ট ট্রেইনিদের সনদ দেওয়া হয়ছে।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানে এই সনদ বিতরণ করা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব জালাল আহমদ, ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার, এসইভিপি ও হেড অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিভিশন কে এ আর এম মোস্তফা কামাল প্রশিক্ষণপ্রাপ্ত ১৮ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারের হাতে সনদ তুলে দেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণকালীন সময়ে ম্যানেজমেন্ট ট্রেইনিদের বেসিকস অফ ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স, লিডারশিপ ও টিম বিল্ডিং, সেলস নেগোসিয়েশনসহ নানা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
