২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর চালাকচরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শাখা

নরসিংদীর চালাকচর বাজারে শাহজালাল ইসলামী ব্যাংকের ১০২তম শাখা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 10:26 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ব্যাংকের পরিচালক খন্দকার শাকিব আহমেদ অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন।

উদ্বোধনীতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, চালাকচর শাখার ব্যবস্থাপক আব্দুল করিম মীর, চালাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল মান্নান মুক্তসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।