২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্গার কিংয়ের তৃতীয় আউটলেট উত্তরায়

বাংলাদেশে যাত্রা শুরুর প্রথম মাসেই উত্তরায় নিজেদের তৃতীয় আউটলেট চালু করেছে ফাস্টফুড চেইন বার্গার কিং।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 10:18 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

বৃহস্পতিবার উত্তরার ৯ নম্বর সেক্টরের নতুন শাখাটি উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, উত্তরার আউটলেটটি এশিয়া প্যাসিফিক অঞ্চলে বার্গার কিং ব্র্যান্ডের ইতিহাসে ২০০০তম আউটলেট। চলতি মাসেই বাংলাদেশের বাজারে যাত্রা শুরুর পর বনানী ও বসুন্ধরায় আউটলেট চালু করে বার্গার কিং।

ওয়াপার স্যান্ডউইচয়ের জন্য বিখ্যাত ফাস্টফুড চেইন বার্গার কিং চলতি ডিসেম্বরেই বাংলা ট্র্যাক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টিফিন বক্স লিমিটেডের সঙ্গে একসঙ্গে কাজ করতে চুক্তিবদ্ধ হয়।