২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুতুবদিয়ায় এলএনজি টার্মিনাল নির্মাণে পেট্রোবাংলা-পেট্রোনেট চুক্তি

কক্সবাজারের কুতুবদিয়ায় ভূমিভিত্তিক একটি এলএনজি টার্মিনাল নির্মাণে ভারতীয় কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে পেট্রোবাংলা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 09:20 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

বৃহস্পতিবার ভারতের পেট্রোনেট এলএনজি লিমিটেডের সঙ্গে পেট্রোবাংলা ‘নন বাইন্ডিং এমওইউ’ সই করে বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, এমওইউ সাক্ষরের পর এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করবে পেট্রোনেট। আগামী চার বছরের মধ্যে ১০০০ মিলিয়ন ঘনফুট ধারণক্ষমতা সম্পন্ন ভূমিভিত্তিক টার্মিনাল স্থাপনের কাজ শেষ করবে এই ভারতীয় কোম্পানি।

কক্সবাজারের আরেকটি দ্বীপ উপজেলা মহেশখালীতে ইতোমধ্যে ৫০০ মিলিয়ন ঘনফুট ধারণক্ষমতার একটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়েছে।