আইএফআইসি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক
আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন নুরুল হাসনাত।
সোমবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি পদোন্নতি পেয়ে এ পদে এসেছেন তিনি।
ইতোপূর্বে নুরুল হাসনাত ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ব্যবসা ও মুনাফায় সবচয়ে বড় মতিঝিল শাখার প্রধান হিসাবে কর্মরত ছিলেন।
১৯৮৯ সালে সাবেক বিসিসিআই দিয়ে কর্মজীবন শুরু করা এই ব্যাংকার পরবর্তীতে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কর্মরত ছিলেন ২০০১ সাল পর্যন্ত।
ব্যাংক কর্মকর্তা হাসনাত ২০০১ থেকে দুই বছর ট্রাস্ট ব্যাংকে শাখা ব্যবস্থাপনা বিভাগের প্রধানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
সেলস-মাকেটিং (কর্পোরেট ও রিটেইল), ব্রাঞ্চ ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্সসহ ব্যাংকিংয়ে নানা বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
