দাম কমেছে মার্সেল এলইডি টিভির
শীত মৌসুম এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে মার্সেল এলইডি টিভির দাম কমানো হয়েছে।
বিভিন্ন মডেলর মার্সেল টিভির দাম সর্বোচ্চ তিন হাজার ১০০ টাকা পর্যন্ত কমেছে বলে শনিবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, নিজস্ব কারখানায় উৎপাদন বৃদ্ধির ফলে উৎপাদন খরচ কমেছে। অন্যদিকে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে বেড়েছে উৎপাদন। এতে সার্বিকভাবে মার্সেল টিভির উৎপাদন খরচ কমেছে অনেকাংশে।
১৯ ইঞ্চি এলইডি টিভি আগের চেয়ে ৯১০ টাকা কমে পাওয়া যাচ্ছে আট হাজার ৯৯০ টাকায়। ২০ ইঞ্চি এলইডি টিভিতে দাম কমেছে এক হাজার টাকা।
২৪ ইঞ্চি এলইডি টিভির দাম আগের চেয়ে ৮০০ টাকা কমে ১৩ হাজার ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে। ২৮ ইঞ্চি এলইডি টিভির দাম আগের চেয়ে দুই হাজার টাকা কমেছে।
সবচেয়ে বেশি দাম কমেছে ৩২ ইঞ্চি এলইডি টিভির। তিন হাজার ১০০ টাকা কমে ১৮ হাজার ৮০০ টাকায় এই টিভি পাওয়া যাচ্ছে।
এছাড়া মার্সেলের ৩৯, ৪০, ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চি এলইডি টিভি ৩০ হাজার ৯০০, ৩৩ হাজার ৭০০, ৪২ হাজার ৯০০, ৫৭ হাজার ৯০০ এবং ৭০ হাজার ৯০০ টাকায় পাওয়া যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
