২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিওয়াইইএর নেতৃত্বে ফের সালাউদ্দিন আলমগীর

লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর তৃতীয়বারের মতো বাংলাদেশ ডায়েড ইয়ার্ন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিডিওয়াইইএ) প্রেসিডেন্ট হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2016, 06:13 PM

Updated : 20 Aug 2022, 02:32 PM

স্যামসাং মোবাইলের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আরও দুই বছর বিডিওয়াইইএর নেতৃত্ব দেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তার সঙ্গে সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ওসমান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পিএনআর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্কাস উদ্দিন মোল্লা।

ভাইস চেয়ারম্যান পদে কুইন্স টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়ং জ্যামি কউক চেন ও ভাইস চেয়ারম্যান (অর্থ) হয়েছেন পবন টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. সাফায়েত আলম খান।

নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শেফার্ড ইন্ডাস্ট্রির কাও ওয়েন ফু, এভরিওয়ে ইয়ার্ন ডাইংয়ের মনিরুজ্জামান, স্যাম রী ডাইংয়ের রফিকুল কবির, ক্রাউন কটনের মো. মঞ্জুরুল করিম আহসান ও গিভেন্সি গ্রুপ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের খবিত মাহবুবুর আক্তার রুবেল ও মাছুমা খাতুন।