সুবিধাবঞ্চিত কিশোরীদের জন্য সিম্ফনির মোবাইল ফোন
রাজধানীর পল্লবী বাউনিয়া বাঁধ এলাকার বস্তিবাসী ২২০ জন কিশোরীর জন্যমোবাইল ফোন দিয়েছে বাংলাদেশের হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি।
বৃহস্পতিবার এক সংবাদসিম্ফনি জানায়, সম্প্রতি সিম্ফনি এবং বেসরকারি সংস্থা ‘তেরে দেস হোমস (টিডিএইচ), ইতালিয়া’ এর মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি হয়।
চুক্তির আওতায় সিম্ফনির পক্ষ থেকে টিডিএইচের কাছে মোবাইলগুলো হস্তান্তর করা হয়, যার মধ্যে ২০টি স্মার্টফোন রয়েছে।
২২০ জন কিশোরী টিডিএইচের প্রকল্পের অন্তর্ভুক্ত।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শহিদ এবং ডিরেক্টর (মার্কেটিং)আশরাফুল হক।
অনুষ্ঠানে ‘তেরে দেস হোমস (টিডিএইচ), ইতালিয়া’র পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি ইয়োলে ভ্যালেনটিনা লুক্কেসে এবং প্রোজেক্ট ম্যানেজার সিলভিয়া রোভেল্লি।
