২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-কাঠমাণ্ডু রুটে রিজেন্টের ফ্লাইট চালু

ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা রুটে ফ্লাইট চালু করেছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 09:38 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

বুধবার বিকাল ৩টায়  ১২৬ জন যাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি নেপালের রাজধানী কাঠমন্ডুতে উদ্দেশ্য ছেড়ে যায় এবং স্থানীয় সময় বিকাল ৪টা ১৫ মিনিটে সেখানে পৌঁছে।

কাঠমাণ্ডু থেকে ৬৫ জন যাত্রী নিয়ে বিকাল ৫টা ১৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফের ঢাকায় এসে পৌঁছে।

এ নিয়ে ছয়টি আন্তর্জাতিক রুটে রিজেন্টের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে বলে কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রিজেন্টের এই নতুন রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী।

তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে এ উদ্যোগ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেপালের শার্জ দ্যা এফেয়ার্স দিলি আর্চায়া বলেন, এ উদ্যোগে দুই দেশের মানুষ পরস্পরকে জানার সুযোগ পাবে। আশা করি নেপালে গিয়ে কেউ যেমন হতাশ হবেন না তেমনি বাংলাদেশে এসেও নেপালের কেউ এই দেশের সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজেন্ট এয়ারওয়েজের ডিএমডি সালমান হাবিব, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম ফজলে আকবর এনডিসি, পিএসসি এবং প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) আকতার ইউ আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এতে নতুন রুটের প্রেক্ষাপট তুলে ধরেন রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম ফজলে আকবর, প্রধান বিপণন কর্মকর্তা আনিসুল আলম চৌধুরী।

প্রতি শনি, সোম ও বুধবার ঢাকা থেকে কাঠমাণ্ডু রুটে চলাচল চলাচল করবে রিজেন্ট এয়ারওয়েজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইকোনমি শ্রেণিতে সব ধরনের করসহ ঢাকা-কাঠমাণ্ডু রিটার্ন ১৭ হাজার ৫১২ টাকা এবং ওয়ানওয়ে ১২ হাজার ৪৯৩ টাকা এবং বিজনেস ক্লাস রির্টান ২৭ হাজার ৪০০ টাকা ভাড়া ঠিক করা হয়েছে।