আইসিসিবিকে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অনুদান
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ কার্যালয়ের বর্ধিতাংশ সংস্কারের জন্য ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান এ কে আজাদ, ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক আনোয়ার হোসেন খান, মোহাম্মদ ইউনুছ, মো. সানাউল্লহ সাহিদ, ফকির আখতারুজ্জামান ও মো. আব্দুল বারেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র পরিচালক মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন ও আব্দুল আজিজও সে সময় উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
