ফরটিনেটের পরিবেশক স্মার্ট টেকনোলোজিস
সাইবার সিকিউরিটি সলিউশন প্রতিষ্ঠান ফরটিনেট এর পরিবেশক হয়েছে স্মার্ট টেকনোলোজিস।
বুধবার স্মার্ট টেকনোলোজিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
এতে বলা হয়, বাংলাদেশের বাজারে ফরটিনেটের জন্য একটি নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করবে স্মার্ট টেকনোলজিস। বিশেষত তারা টেলিকম, আর্থিক সেবা এবং এসএমবি (সার্ভার ম্যাসেজ ব্লক) নিয়ে কাজ করা পরিকল্পনা করছে।
দেশে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের আইটি পণ্যের প্রতিনিধি ও পরিবেশক হিসেবে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।
ফরটিনেট এর সার্ক এবং ভারতীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক রাজেশ মাওরা বলেন, “পরিবেশক নিয়োগের এই প্রক্রিয়ায় বহুমাত্রিক সেবা, প্রশিক্ষণ এবং বিভিন্ন পেশাগত সেবা প্রদান আরো গতিশীল হবে। এতে করে ফরটিনেটের বাংলাদেশে পথ চলা আরও সমৃদ্ধ হবে”।
স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “ব্যবসা-বাণিজ্যের জন্য ফরটিনেট সিকিউরিটি ফ্যাবরিক এক অনন্য সুযোগ। গ্রাহকদের নিরাপদ বাণিজ্যিক সুবিধা নিশ্চিত করতে ফরটিনেটের প্রযুক্তির সাথে আমাদের সমন্বয় সাইবার নিরাপত্তা নিশ্চিতে নতুন দিগন্তের সূচনা করবে”।
