২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা ফিউচার পার্কে ঢাকা কমিকন

দেশের সবচেয়ে বড় পপ কালচার ইভেন্টের পঞ্চম আয়োজন ‘ঢাকা কমিকন-২০১৬’ রাজধানীর যমুনা ফিউচার পার্কে শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 08:47 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

বৃহস্পতিবার শুরু হয়ে কমিকসপ্রেমীদের এই আয়োজন চলবে শনিবার পর্যন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা কসপ্লেয়ার্স, ব্র্যান্ড শিল্পীদের পরিবেশনা, সুপারহিরো চরিত্রসহ দেশ-বিদেশের নানা আকর্ষণীয় মুহূর্ত উপভোগ করতে পরবেন।

অনুষ্ঠানে অংশ নিতে ২০০ টাকার টিকেট সংগ্রহ করতে হবে।

এতে আরও বলা হয়, বিক্রয় ডটকম একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে, যাতে অংশগ্রহণকারীরা পাবেন পপ কালচারের আকর্ষণীয় সব আসল পণ্য।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের তাদের ফেইসবুক প্রোফাইল পিকচারে ‘আই লাভ বাংলাদেশ’ ফিল্টার অ্যাড করতে হবে।

মঞ্চে পরিবেশিত হবে এমট্যালেন্ট, ডিরেক্টরস ক্যাপ, আর্টিস্ট স্প্রেড এবং ক্যাম্পাস সাউন্ড বক্স।