২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন এলইডি টিভির দাম কমেছে

দেশিয় ইলেকট্রনিক ব্র‌্যান্ড ওয়ালটনের বিভিন্ন মডেলের এলইডি টেলিভিশনের দাম কমানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 07:31 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

শীতকালীন অফারের আওতায় ডিসেম্বরের প্রথম দিন থেকে বিভিন্ন মডেলের এলইডি টিভিতে ৮০০ থেকে তিন হাজার ১০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে বলে ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৫০টিরও বেশি মডেলের এলইডি টিভি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

১৯ ইঞ্চি এলইডি টিভি আগের চেয়ে ৯১০ টাকা কমে ৮ হাজার ৯৯০, ২০ ইঞ্চি টিভি এক হাজার টাকা কমে ১০ হাজার ৯০০, ২৪ ইঞ্চি টিভি ৮০০ টাকা কমে ১৩ হাজার ৭০০, ২৮ ইঞ্চি টিভি দুই হাজার টাকা কমে ১৫ হাজার ৯০০, ৩২ ইঞ্চি টিভি ৩১০০ টাকা কমে ১৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া ৩৯, ৪০, ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চি এলইডি টিভির দাম যথাক্রমে ৩০ হাজার ৯০০, ৩৩ হাজার ৭০০, ৪২ হাজার ৯০০, ৫৭ হাজার ৯০০ ও ৭০ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

ওয়ালটনের টেলিভিশন মার্কেটিং বিভাগের প্রধান আব্দুল বারী জানান, খুচরা যন্ত্রাংশে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি, ছয় বছরের ফ্রি সার্ভিসিং সুবিধা, দেশব্যাপী বিস্তৃত সেলস ও সার্ভিস নেটওয়ার্কের কারণে ওয়ালটন এলইডি টিভিতে গ্রাহকদের আস্থা অনেক বেড়েছে।

“গত বছরের তুলনায় চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত প্রায় ৩২৫ শতাংশ বেশি এলইডি টিভি বিক্রি হয়েছে। ভারত, নেপালসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন এলইডি টিভি।”

ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর ও টেলিভিশন সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ইনচার্জ প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, ওয়ালটনের লক্ষ্য হলো সাশ্রয়ী মূল্যে দেশের প্রতিটি ঘরে বিশ্বমানের এলইডি টিভি পৌঁছে দেওয়া।