২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 06:38 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

সামাজিক ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নের জন্য মাশরাফি ও গ্রামীণফোন একসঙ্গে কাজ করবে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাশরাফিকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ব্র্যান্ড হিসেবে গ্রামীণফোন সকল বাধা পেরিয়ে বহুদূরের যাত্রায় বিশ্বাসী। আমিও ব্যক্তিগত ও পেশাদারি জীবনে সবসময় সীমা ছাড়িয়ে যাওয়া, সমর্থকদের আস্থা ও নিজের শক্তির ওপর বিশ্বাস রেখেছি।

“গ্রামীণফোনের প্রয়োজনীয় ও উদ্ভাবনী সব সেবার মাধ্যমে বাংলাদেশিদের হৃদয় জয় করার পাশাপাশি দেশের সামাজিক ক্ষমতায়নে ইতিবাচক পরিবর্তন আনতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

“আমি কখনোই আমার স্বপ্নকে ভুলে যাইনি। আর এটাই আমাকে সফল করেছে। আমি আশা করি, গ্রামীণফোনের সঙ্গে আমরা সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।”

অনলাইন স্কুল, সাধারণ মানুষের জন্য সহজে ইন্টারনেট শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও অন্যান্য উন্নয়ন উদ্যোগসহ সমাজের ক্ষমতায়নে বছরজুড়ে নানা সব উদ্যোগ নিয়ে বিশাল পরিসরে গ্রামীণফোন কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।