২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের প্রযুক্তি শিক্ষায় এলজি আইটি একাডেমি

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রযুক্তি শিক্ষা নিশ্চিত ও তাদেরকে যোগ্য বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে যাত্রা শুরু করেছে এলজি আইটি একাডেমি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 06:49 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

এ একাডেমি শিশুদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের অন্যান্য বিষয়গুলোও শেখার সুযোগ করে দেবে।

রাজধানীর রায়েরবাজারে জাগো স্কুলে এই এলজি আইটি একাডেমি নির্মাণ করেছে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন।

রোববার ফিতা কেটে একাডেমির উদ্বোধন করেন এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডওয়ার্ড কিম এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভি রাখসান্দ।

গত জুলাই মাসে এই আইটি একাডেমি নির্মাণে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একাডেমিতে ২০টি কম্পিউটার, ইন্টারনেট সংযোগ ও প্রজেক্টরসহ নানা সুবিধা রয়েছে। এটি ব্যবহারের সুযোগ পাবে জাগো স্কুলের শিক্ষার্থীরা। প্রশিক্ষকরা পর্যায়ক্রমে শিক্ষার্থীদের আইসিটি প্রশিক্ষণও দেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডওয়ার্ড কিম বলেন, যোগ্য নাগরিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শৈশবকাল থেকেই উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হয়। আধুনিক কালে এ জন্য সবচেয়ে বড় হাতিয়ার তথ্য প্রযুক্তি। এই প্রযুক্তির ব্যবহারে শিশুরা পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে জানতে পারবে। এলজি আইটি একাডেমিতে শিশুরা সে সুযোগ পাবে।

জাগো ফাউন্ডেশনের করভি রাখসান্দ বলেন, এলজি আইটি একাডেমি শিশু শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে। তাদের সার্বিক জীবন যাপনেও ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি জীবনের বড় লক্ষ্য নির্ধারণে সাহায্য করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের হেড অব কনজ্যুমার ইলেকট্রনিক্স মাহমুদুল হাসান, সহকারী ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন এবং জাগো ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (পার্টনারশিপ অ্যান্ড ব্রান্ডিং ডিপার্টমেন্ট) নুসরাত জেরিন উপস্থিত ছিলেন।