২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংক ক্যাম্পেইন: বিজয়ীদের পরিবারের সঙ্গে সাকিবের ভিডিও কল

মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের বিভিন্ন ক্যাম্পেইনে বিজয়ীদের জন্য আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়ে কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার সাকিব-আল-হাসান বিজয়ীদের পরিবারের সদস্যদের সঙ্গেও ভিডিও কলে কথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 06:41 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

রোববার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলালিংক সারা দেশের ১৫০ বিজয়ীকে পুরস্কৃত করে, যারা সাকিব ও তার স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে এই নৈশভোজে অংশ নিয়েছিলেন।

এতে বলা হয়, সাকিবের সাথে তারা ভিডিও কল করতে পেরে বিজয়ীদের পরিবারের সদস্যরা সবাই আনন্দিত।

সাকিব-আল-হাসান বলেন, “দেশের বিভিন্ন প্রান্তে আমার ভক্তদের সাথে যোগাযোগের সুযোগ করে দেওয়ার জন্য বাংলালিংক থ্রিজিকে ধন্যবাদ জানাই।”

বাংলালিংক-এর হেড অব বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড মার্কেট প্ল্যানিং আবদুল্লাহ ফয়েজ বলেন, “সাকিব আল হাসানের সাথে আমাদের  গ্রাহক ও প্রিয়জন পরিবারের সদস্যদের সময় অতিবাহিত করার সুযোগ দিতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত।

"আমরা আশা করি আপনারা আমাদের অফারসমূহ আরও বেশি করে ব্যবহার করবেন, যা আমাদের আরও আকর্ষণীয় অফার নিয়ে আসতে অনুপ্রাণিত করবে।”