২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ভিগোর যাত্রা শুরু

গৃহস্থালীর ইলেকট্রনিক্স পণ্যের নতুন ব্র্যান্ড ‘ভিগো’ বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 04:28 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

রোববার রাজধানীর রাওয়া কনভেনশন হলে আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল নতুন এই ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল জানিয়েছে, ভিগো ব্র্যান্ডের টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এয়ার কুলার, আয়রন, ব্লেন্ডার, ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার ও ওয়াশিং মেশিনসহ ১৩ ক্যাটাগরির ইলেকট্রনিক্স পণ্য সাশ্রয়ী মূল্যে পাবেন ক্রেতারা।

আর এন পাল বলেন, ভিগো ব্র্যান্ডের পণ্যগুলো এখন বেস্ট বাইসহ ইলেকট্রনিক্স পণ্যের বিভিন্ন শো রুমে পাওয়া যাচ্ছে।

“পর্যায়ক্রমে দেশব্যাপী ভিগো আউটলেট স্থাপন করে ডিলার নিয়োগের মাধ্যমে ক্রেতাদের দোরগোড়ায় এসব পণ্য পৌঁছে দেওয়া হবে।”

অন‌্যদের মধ‌্যে ডিউরেবল প্লাস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার পোদ্দার, সিনিয়র জেনারেল ম্যানেজার (বিক্রয়) তৌকিরুল ইসলাম এবং বিপণন প্রধান মোহাম্মদ রাশেদ-উল-আলম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।