২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি ইবিএলের

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডে (জিটিএফ) ‘অংশগ্রহণমূলক চুক্তি’ করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2016, 10:11 PM

Updated : 20 Aug 2022, 02:23 PM

শনিবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের মহা-ব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস এবং ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার গত বৃহস্পতিবার এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এতে বলা হয়, টেক্সটাইল ও চামড়া শিল্প খাতে পরিবেশবান্ধব প্রকল্পের জন্য ক্যাপিটাল মেশিনারি আমদানিতে অর্থায়ন করার লক্ষ্য নিয়ে ২০ কোটি মার্কিন ডলারের জিটিএফ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

চুক্তির মাধ্যমে অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহায়তায় এই অর্থ ঋণ হিসেবে উপযুক্ত প্রস্তুতকারক ও রপ্তানিকারকের মধ্যে বিতরণ করা হবে।