২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ব্র্যাক ব্যাংকের টাউন হল মিটিং

বর্তমান ব্যবসায়িক অর্জন পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে বগুড়ায় টাউন হল মিটিং করেছে বেসরকারি ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 11:56 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, ২০১৬ সালের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা এবং ২০১৭ সালের ব্যবসায়িক কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য সম্প্রতি বগুড়ায় টাউন হল মিটিং আয়োজন করা হয়।

‘অল ফর ওয়ান, ওয়ান ফর অল’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ টাউন হল মিটিংয়ে বগুড়া অঞ্চলের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।