বাংলাদেশ ব্যাংকের সঙ্গে শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি
দেশের টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে রপ্তানিমুখী বস্ত্র ও চামড়া শিল্পে অর্থায়ন চালু করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের আওতায় এই চুক্তি হয়ে বলে শাহজালাল ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর উপস্থিতিতে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহা-ব্যবস্থাপক মনজ কুমার বিশ্বাস ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হোসেন এবং কর্পোরেট ডিভিশনের প্রধান মো. মনজুরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
