২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমজেএল বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা

মবিল যমুনা লুব্রিকেন্ট (এমজেএল) বাংলাদেশ লিমিটেডের অষ্টাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 09:19 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ সাধারণ সভা হয় বলে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমজেএল বাংলাদেশের চেয়ারম্যান নাজিমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে এমজেএল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আজম জে চৌধুরী, পরিচালক আব্দুল মুঈদ চৌধুরী, আমিনুর রহমান, মাসুদুর রহমান, তাঞ্জিল চৌধুরী, স্বাধীন পরিচালক কিউ এম শরিফুল আলা এবং ড. মোহাম্মদ তামিমসহ শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।

চেয়ায়ারম্যান নাজিমউদ্দিন অনুষ্ঠানে জানান, ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে এমজেএল বাংলাদেশ লিমিটেড সর্বমোট বিক্রয় ১৩ হাজার ৩৩৯ মিলিয়ন টাকা এবং নিট লাভ দুই হাজার ৩৭৮ মিলিয়ন টাকা।

পরিশেষে ৬০ ভাগ নগদ লভ্যাংশ ও ১০ ভাগ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারগণ অনুমোদন করার কথা জানান তিনি।