২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএবির দুই পুরস্কার পেল ইস্টার্ন ব্যাংক

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস বাংলাদেশ (আইসিএবি) প্রবর্তিত দুটি পুরস্কার পেয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 07:42 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

বৃহস্পতিবার ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টস-২০১৫ এবং কর্পোরেট গভর্নেন্স (সকল খাত) এই দুই ক্যাটাগরিতেই তৃতীয় পুরস্কার অর্জন করেছে ইবিএল।

মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ১৬তম আইসিএবি জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদ।