২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবির ১৬৬ তম শাখা উদ্বোধন

ঢাকার কামারপাড়ায় ১৬৬তম শাখার উদ্বোধন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 11:18 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

ব্যাংকের পরিচালক শরীফ জহির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শরীফ আশা প্রকাশ করেন, কামারপাড়া এলাকার আর্থ সামাজিক উন্নয়নে ইউসিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীসহ একাধিক উর্ধ্বতন কর্মকর্তা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।