২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাঙ্গেরির সঙ্গে ৩ সমঝোতা স্মারক সই

পানি ব‌্যবস্থাপনা ও কৃষিতে সহযোগিতা এবং পররাষ্ট্র মন্ত্রণায়ের মাধ‌্যমে যোগাযোগ বাড়াতে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশ ও হাঙ্গেরির মধ‌্যে।

সুমন মাহবুব

বুদাপেস্ট (হাঙ্গেরি) থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 08:28 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

বুদাপেস্টে মঙ্গলবার সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবেনের দ্বিপক্ষীয় বৈঠকে এই সমঝোতা স্মারকগুলো সই হয়।

স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া ইউরোপীয় প্রথম দেশ হাঙ্গেরিতে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম দ্বিপক্ষীয় সফর।

একটি পানি সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তিন দিনের এই দ্বিপক্ষীয় সফর করছেন শেখ হাসিনা।

হাঙ্গেরির পার্লামেন্টে পানি ব্যবস্থাপনার সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং হাঙ্গেরির স্বরাষ্ট্রমন্ত্রী পিন্টার সান্দর।

কৃষি সহায়তার সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের কৃষি সচিব মোহাম্মদ মইনউদ্দিন আবদুল্লাহ এবং হাঙ্গেরির কৃষি প্রতিমন্ত্রী নেমেথ সল্ট।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ বাড়ানোর সমঝোতা স্মারককে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল ইসলাম এবং হাঙ্গেরির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাগিয়ার লেভেন্তে।