জয়দেবপুরে ইউসিবিএলের নতুন শাখা
গাজীপুরের জয়দেবপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ১৬৫তম শাখার উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার এই শাখার উদ্বোধন করা হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
এতে বলা হয়, গাজীপুরের জয়দেবপুরে অতিথি হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৬৫তম শাখার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেল।
এসময় অন্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান শওকত আজিজ রাসেল ও গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন উপস্থিত ছিলেন।
