সিএসিসিআই সম্মেলনে স্থানীয় চেম্বার অ্যাওয়ার্ড বিডব্লিউসিসিআইয়ের
তাইওয়ানে অনুষ্ঠিত সিএসিসিআই সম্মেলনে ‘বিগ ক্যাটাগরি’তে সপ্তম স্থানীয় চেম্বার অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)।
সোমবার বিডব্লিউসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৩-২৫ নভেম্বর তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত কনফেডারেশন অফ এশিয়া প্যাসিফিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএসিসিআই) এর ৩০তম সম্মেলনে এই অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
সিএসিসিআই এর সভাপতি জামেল ইনাইশভিলি বিডব্লিউসিসিআই এর সভাপতি সেলিমা আহমাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
সিএসিসিআই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর শীর্ষ চেম্বার অব কমার্স এবং অ্যাসোসিয়েশনগুলোর একটি সংগঠন, যা এ অঞ্চলের প্রায় ৩৫ লাখ ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ করে।
এছাড়া সম্মেলনে স্থানীয় চেম্বার বিভাগে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ‘প্রশংসাপত্র’ এবং রহিম আফরোজ রিনিউয়েবেল এনার্জি ‘অনারেবল মেনশন’ অ্যাওয়ার্ড পেয়েছে।
